শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২

অটোরিকশায় ডিবি পুলিশের গাড়ির ধাক্কা, নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি

ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় পঞ্চগড়ে শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের তিন মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় উপজেলা সদরের গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)।

আহতরা হলেন, একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত আহমদ আলীসহ হতাহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারে যাচ্ছিলেন। তিনমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস একই পাশের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহমদ আলী ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক শিশুসহ দুইজন মৃত্যুর খবর পেয়েছি। হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD