রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পৌরসভার খলসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নুরনবী মহুরী (৫৭) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোকচ্ছেদ মিয়ার ১৯ দিনের শিশু সন্তান পরাগ মিয়া।

নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম পিয়ারাপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকায় পৌঁছালে হঠাৎ করে চলন্ত ট্রাকটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী মারা যান। এসময় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD