রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরান চুক্তি নিয়ে শাহবাজের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে-এ শরিফের একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। ওই পোস্টে শরিফ জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এখনকার অগ্রগতির সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

শরিফ বলেন, ‘আমরা শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তিনি জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চুক্তির বাস্তবায়ন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে শরিফ বলেন, সম্ভাব্য এই সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD