রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদুল আজহায় মালিক-শ্রমিক ও যাত্রীদের জন্য ডিএমপির নির্দেশনা

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য নানা নির্দেশনা দিয়েছে ডিএমপি।

রোববার (২৪ মে) দুপুরে ডিএমপি কশিনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তারা সকলের সহযোগিতা চেয়ে মালিক, শ্রমিক ও যাত্রীদের কিছু নির্দেশনা মেনে চলতে বলেছে।

বাস মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনা

  • বাসযাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে;
  • যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না;
  • যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না;
  • একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা যাবে না;
  • সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না;
  • পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না;
  • গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না;
  • ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না;
  • নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব হলে ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না;
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না;
  • গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো যাবে না;
  • উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না; ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালক নিয়োগ করতে হবে;
  • মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘণ্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রী সাধারণের জন্য নির্দেশনা

 

  • সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে;
  • অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না;
  • মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে;
  • বাসযাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/টার্মিনালে হাজির হতে হবে;
  • রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে;
  • চলন্ত গাড়িতে উঠানামা করা এবং পণ্যবাহী/পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের জন্য নির্দেশনা

  • জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে;
  • দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না;
  • ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD