আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি- এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তর আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশরাত জাহান উম্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।









