শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেটকার চালক আবুল হাশেম ইউর্টান এলাকায় ঢাকামুখি প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্টবোঝাই কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি চাপাপড়ে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চার যাত্রী নিহত হন। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন।

ঘটনার প্রায় দুই ঘণ্টাপর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD