মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

কৃষক দল নেতাকে পিটিয়ে টাকা-মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

নেত্রকোণার পূর্বধলায় ইদ্রিস আলী নামে এক কৃষক দল নেতাকে মারধর করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৮ জুলাই রাতে উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ইদ্রিস আলী ওই ইউনিয়নের পাগলা কান্দা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। এ ঘটনায় ইদ্রিস আলী সাতজনকে অভিযুক্ত করে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত প্রায় ১০টার দিকে হোগলা বাজারে মাছ বিক্রি শেষে নগদ ১৯ হাজার ৫১০ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইদ্রিস আলী। পথে সাধুপাড়া বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় হামলাকারীরা মাছ বিক্রির নগদ ১৯ হাজার ৫১০ টাকা এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী ইদ্রিস আলীর দাবি, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে মোশারফ হোসেন, মাজেদ আলী ও সাগরসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত সাগরের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যক্তিগত বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। অপর অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

হোগলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. কামাল ফকির বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD