রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের নামপরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD