গ্রাম্য আদালত থেকে ডেকে নিয়ে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে মারপিট করেছে একই ইউনিয়নের সদস্য। মঙ্গলবার সকাল ১১ঃ৫০ মিনিটে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫ নং মদাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারপিটের শিকার হওয়া চেয়ারম্যানের নাম মদনকুমার প্রামানিক।
ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আহমেদ জানান, মঙ্গলবার সকাল সারে ১১ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক গ্রাম্য আদালত পরিচালনা করছিলো। এসময় ৫ নং ওয়ার্ডের সদস্য চেয়ারম্যানের সাথে জরুরী কথা বলার জন্য তাকে বাইরে আসার অনুরোধ জানান। চেয়ারম্যান তার কক্ষ থেকে বের হতেই তাকে চর থাপ্পর মেরে লাঞ্চিত করে। এসময় চকিদার ও গন্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে গেলে জাহিদ পালিয়ে যায়।
এব্যাপারে কালুখালী থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী ওবাইদুল কবির কুন্নু জানান, আমাদের সামনেই গ্রাম আদালত চলছিলো। এসময় জাহিদ মেম্বর চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে চর থাপ্পর মেরে লাঞ্চিত করে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জানান, জাহিদ মেম্বর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে প্রায়ই আমার কাছে অর্থ দাবী করতো। দাবী পূরন না করায় সে পরিষদের সামনে চর থাপ্পর মেরে আমাকে লাঞ্চিত করে। চকিদার,সাংবাদিক ও এলাকাবাসী এগিয়ে আসায় জাহিদ পালিয়ে যায়।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদ এর বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।তার মোবাইল(০১৭৪২৪৬৯৫২৯) নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি দুঃখজন।যারাই এ ঘটনায় জড়িত থাক,দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।









