রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় জানানো হয়, জেলায় মোট ২ লাখ ১ হাজার ৮৯৭ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে গত ৫ এপ্রিল থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ১১৪৯টি অস্থায়ী কেন্দ্র এবং ৫টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। নাচোলে ৯৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১৪ হাজার ৯৬২ শিশুকে এবং গোমস্তাপুরে ১৯২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ৩৫ হাজার ৩২০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫২ হাজার ৯১০ শিশু, শিবগঞ্জে ৭৩ হাজার ৭৭ শিশু, ভোলাহাটে ৯ হাজার ৪২৫ এবং পৌরসভায় ১৬ হাজার ২০৩ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।
সভায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কামাল উদ্দিন ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “হামমুক্ত জেলা গড়তে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সৈয়দ মাসুম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ এহেতেশামুল হকসহ সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD