শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয়-অবস্থান জানাতে সহযোগিতা চেয়ে জরুরি জনসচেতনতামূলক বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কেউ অভিযুক্তের নাম, পরিচয় ও অবস্থান জানাতে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর খুদেবার্তায় জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় ধারণ করা ফুটেজে দেখা ব্যক্তির পরিচয় উদঘাটনে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এরই মধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনায় কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানতে পারলে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে পুরস্কৃতও করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে বহিরাগত ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD