রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত

এইচ এম ইমরান

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD