রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, তিনজনই ঢাকায়

ষ্টাফ রিপোর্টার

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায় ও দুজন রাজশাহীতে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ২৭ হাজার ৭৮২ জনের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD