ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩-৯৪ সেশনের সংগঠন “বান্ধব” এর পুনর্মিলনী ১৩ই নভেম্বর ২০২৬ শুক্রবার ছাত্র-শিক্ষক (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল Rally, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বন্ধন এর আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্য সচিব মোঃ শাহিনুর আলম (শাহিন) বক্তব্য প্রদান করেন।
প্রাণবন্ত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক আফরোজ উর্মি।









