রবিবার | ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩

রাজবাড়ী-২

দিনে ধানের শীষ রাতে স্বতন্ত্র, দলের সাথে এমন গাদ্দারি করবেন না-হারুন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-২ আসনের জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হারুন আর রশিদ হারুন। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পর তিনি মনোনয়ন অর্জন করতে সক্ষম হয়েছেন। ১ম দফায় মনোনয়ন না পেলেও ২য় দফায় তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমান্ড। হারুন অর রশিদ অত্যন্ত পরীক্ষিত নেতা, তিনি ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপি’র দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী প্রচার- প্রচারণা চলাকালে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর কর্মকান্ডে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

কেউ কেউ প্রকাশ্যে তার সঙ্গে থাকলেও পরবর্তীতে আবার চুপি চুপি স্বতন্ত্র প্রার্থীর কলস মার্কা প্রতীকে ভোট চাচ্ছেন বলে এমন বহু অভিযোগ পাওয়া গেছে, আর এতেই সতর্কবার্তা পৌঁছে দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী হারুন আর রশিদ। বিভিন্ন পথসভায় হারুন অর রশিদ বলছেন, আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করছি- আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি করে থাকেন তাহলে ধানের শীষ প্রতীকের সাথে বেইমানি করবেন না।কারণ, হারুন কেউ নয়,ধানের শীষ বিএনপির প্রতীক। আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন, ধানের শীষে’র সাথে বেইমানি করবেন আবার আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের বুকে  টেনে নিব এ ধারণা সম্পূর্ণ ভুল।

আমি হারুনর রশিদ বিএনপি’র মনোনীত প্রার্থী। আমি রাজবাড়ী- ২ আসনের সকল সম্মানিত ভোটারদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের পাশে থাকবো, এলাকার উন্নয়নের সার্বক্ষণিক কাজ করে যাব এবং বিএনপির আদর্শের সকল নেতাকর্মীকে নিয়ে একসঙ্গে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নির্বাচনী এলাকা  হিসাবে তিনটি উপজেলাকে গড়ে তুলবো। তাই আসুন সকল বিভেদ বলে ধানের শীষের প্রতিককে নির্বাচিত করি এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD