ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নবীনগরের রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াতের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, টেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কান্তি কুমার ভট্রাচার্য্য , আসাদুজ্জামান কল্লোল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে একটি ডিও লেটার প্রদান করেছেন।









