ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আক্কাছ আলী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা ও ঐক্যবদ্ধ নবীনগরের আহবায়ক মাসুদুল হক মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং টেকসই উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।









