শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

নবীনগর

নবীনগরে মাদক মুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

তানজিনা আক্তার শিলা

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ডে “মাদক মুক্ত ৩নং ওয়ার্ড চাই” শ্লোগানকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
‎স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনের সঞ্চালনায় কাতার প্রবাসী আজহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে টিএনটি অফিস সংলগ্ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসাইন শান্তি সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
‎বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবার ধ্বংসের মূল কারণ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা জরুরি। একই সঙ্গে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
‎সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD