রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

নবীনগরে রেস্তোরায় গুলিবিদ্ধ ইয়াসিনের মৃত্যুতে প্রেসক্লাব সভাপতির সহমর্মিতা

তানজিনা আক্তার শিলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি এলাকায় রেস্তোরায় গুলিবর্ষণের ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হোটেল কর্মচারী ইয়াসিন মিয়া (২০) মৃত্যুর খবরে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি আজ সোমবার সন্ধ্যায় নিহত ইয়াসিনের বাড়িতে গিয়ে ইয়াসিনের বাবা শফিকুল ইসলামসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন আলমনগর ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সাংবাদিক এস এ রুবেল, মাহাবুবুর রহমান সহ আরো অনেকে।

‎জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত শনিবার রাতে নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার একটি রেস্তোরায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় আজ (৩ নভেম্বর) ভোররাত পৌনে পাঁচটার দিকে মারা যান। নিহত ইয়াসিন ওই রেস্তোরাঁয় কর্মচারী হিসেবে কাজ করতেন।

নবীনগর ‎প্রেসক্লাব ও আলমনগর ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি আজ সন্ধ্যায় ইয়াসিনের বাড়িতে যান। তিনি বলেন, “এভাবে এক তরুণের প্রাণ চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের উচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা।”

‎এদিকে ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD