শনিবার | ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩

নবীনগর

নবীনগর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত

তানজিনা আক্তার শীলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাবের সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে নবীনগরের সাংবাদিকতা ও প্রেসক্লাবের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD