পঞ্চগড় শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৃহৎ রিটেইল চেইন শপ ‘ডেইলি শপিং’। শহরের তেঁতুলিয়া মহাসড়কসংলগ্ন লিচুতলা এলাকায় প্রতিষ্ঠানটির ১৫৫ তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। নতুন এ আউটলেট চালুর মধ্য দিয়ে স্থানীয় ক্রেতাদের জন্য একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার নতুন সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের এজিএম মোহাম্মদ আকবার হোসেন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ক্রেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের এজিএম মোহাম্মদ আকবার হোসেন বলেন, পঞ্চগড় সদরে নতুন এ আউটলেট চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে। এখানে ক্রেতারা তাঁদের মাসিক বাজার থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব ধরনের পণ্য এক ছাদের নিচে সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও বলেন, ডেইলি শপিংয়ের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা। শুধু কম দামে পণ্য বিক্রি নয়, পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়টিকেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে। ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন আউটলেটে বিভিন্ন আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে। এসব অফারের মাধ্যমে ক্রেতারা তাঁদের প্রয়োজনীয় পণ্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আউটলেট উদ্বোধন উপলক্ষে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির সেবা ও বিশেষ অফারগুলো তুলে ধরতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারণা চালানো হয়।
ডেইলি শপিংয়ের নতুন এ আউটলেটে খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। ফলে মাসিক বাজার কিংবা প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটার জন্য ক্রেতারা একই স্থানে বিভিন্ন পণ্য সংগ্রহ করতে পারবেন।
নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে পঞ্চগড়ের খুচরা বাজারে আধুনিক রিটেইল শপিংয়ের পরিসর আরও বিস্তৃত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সাশ্রয়ী মূল্য, পণ্যের মান ও বিশেষ অফারের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনের প্রত্যাশা করছে ডেইলি শপিং কর্তৃপক্ষ।









