শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার

ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সাইন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।

পুলিশ জানিয়েছে, এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। এখন পর্যন্ত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

আহতের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD