বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

ফ্যাসিবাদ বিদায় দেওয়া তরুণরাই দেশ গড়বে: গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের বিরুদ্ধে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং, যে তরুণরা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব নিতে ভুল করবে না।

ছাত্র-যুবদের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি মানবিক ও সাম্যের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত যদি দেশসেবার সুযোগ পায়, তাহলে বেকারত্ব দূর করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার যথাযথ পরিকল্পনা গ্রহণ করবে।

ডুমুরিয়া-ফুলতলার প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এর মূল কারণ বিল ডাকাতিয়া। এই বিলকে ঘিরে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। ডুমুরিয়াকে একটি ব্যবসায়িক হাবে পরিণত করা হবে।

এজন্য তিনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের সঞ্চালনায় এ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মণ্ডল এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ।

বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মুহা. নোমান হোসেন নয়ন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম আল ফয়সাল, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, খুলনা জেলা যুববিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD