রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগর

বাংলাদেশ সীমান্তে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক-বিজিবি মহাপরিচালক

শহিদুজ্জামান লিয়ন

শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় কৈখালী ইউনিয়নের কৈখালী ইউনিয়ন পরিষদ ও কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টার দিকে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এই প্রকল্পের মাধ্যমে পাশাপাশি কয়েকটি ওয়ার্ডের হাজারের ও অধিক মানুষ দৈনিক সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি হবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। লবনাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি । এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ।
বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান বিজিবি মহাপরিচালক। পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ ,অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিস্যার-শ্যামনগর সাতক্ষীরা, অফিসার ইনচার্জ শ্যামনগর, ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ কৈখালী ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD