রবিবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩

উত্তরা বিআরটিএ

বিআরটিএ উত্তরা কার্যালয়ে ২ দালাল আটক, কারাদন্ড প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

বিআরটিএ উত্তরা কার্যালয়ে সেবা গ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের তৎপরতা বন্ধে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ০২ দালাল কে আটক করে কারাদণ্ড প্রদান করেন।

রবিবার ১৩ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালত – ৬, এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে ০২(দুই) জনকে আটক করা হয়, পরে তারা ভ্রাম্যমান আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত ০২(দুই) জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন
দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আলমগীর হোসেন (৪৩) ও মো: মিজানুর রহমান (৪৪)অভিযোগ রয়েছে একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা গ্রাহকদের দূরত্ব কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন -এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ রয়েছে, বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD