রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন, আসামির ফাঁসি

স্টাফ রিপোর্টার

মেহেরপুরের গাংনী উপজেলায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলার বিচার কার্যক্রম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু সহিংসতা আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরিবারের জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে অভিযুক্ত ব্যক্তি পাশের একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে কয়েকজন ভার্চুয়াল ভিডিও কলে এবং বাকিরা সশরীরে আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD