রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনই মারা গেলেন

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ফাহিমা নামে এক নারী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে মারা যান তিনি।

শুক্রবার তার স্বামী শাহীন ও বোনের মেয়ে হাফসাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিস্ফোরণে তিনজনই আগুনে দগ্ধ হয়েছিলেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মারা যায় তার ৮ বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত মঙ্গলবার ভোরে ভাটারার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। গ্যাসের লাইনের লিকেজের কথা বাড়ির মালিককে জানানোর পরও তিনি ব্যবস্থা নেননি।

প্রতিবেশী ও নিহতদের স্বজনদের দাবি তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। পরে আগুনের কোনো উৎস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD