করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩ টায় লক্ষ্মীপুর জেলা কৃষি অফিসের সামনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় ফল মেলার আয়োজনে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) এস এম মেহেদী হাসান বলেন, বাংলাদেশ যে পরিমান ফল হয় অন্যান্য দেশে তা হয় না। তিনি আরো বলেন, আমাদের ভাগ্য ভালো আমাদের দেশে ফল গাছ লাগানো সঙ্গে সঙ্গে হয়ে যায়। অন্যান্য দেশে কঠিন পরিশ্রম করে তা করতে হয়। অনুষ্ঠানে সবাইকে বিভিন্ন প্রজাতির ফল গাছ লাগানো আহবান জানান প্রধান বক্তা। আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের গুণাবলি নিয়ে নানা ধরনের আলোচনা করেন। ফল মেলায় দেশিয় বিভিন্ন প্রজাতির ফল দিয়ে স্টল সাজানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ মঞ্জুর হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) সালাহ উদ্দিনসহ উপজেলা কর্মকর্তা, ইউনিয়ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









