রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

লক্ষীপুর

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন সদস্যের আহবান

রবিউস সানি আকাশ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ- ২ অনুযায়ী সদস্য পদের জন্য আগ্রহী সাংবাদিকরা / বিভিন্ন গণমাধ্যমে (জাতীয় দৈনিক/ টিভি চ্যানেল/স্থানীয় দৈনিক) কর্মরত লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি/ সংবাদদাতা/ সম্পাদক / নির্বাহী সম্পাদক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা নুন্যতম স্নাতক বা সমমান (লক্ষ্মীপুর প্রেসক্লাবের পুরাতন সদস্য নবায়নের ক্ষেত্রে ১২ বছরের বেশী অভিজ্ঞতাদের জন্য শিথিল যোগ্য)। আবেদন ফরম গ্রহণের ক্ষেত্রে আগ্রহীদের আবেদন ফরমের অফেরতযোগ্য ৫০০/- (পাঁচ শত) টাকা পরিশোধ করতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর-২০২৫ ইং থেকে ১৫ সেপ্টেম্বর- ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্র বাছাই কমিটির নিকট থেকে গ্রহন ও জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের সময় অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট গণমাধ্যম থেকে প্রাপ্ত নিয়োগপত্র বা পরিচয়পত্র, ধারাবাহিক অভিজ্ঞতার বিবরন নিয়োগপত্র বা পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ সমুহ, জাতীয় পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রকাশিত সংবাদ জমা দিতে হবে (১০ কপি)।

২০২৪-২৫ সনের সদস্য বাচাই উপ-কমিটি ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে উপকূল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বর্তমান প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল ইসলামকে আহবায়ক, আমার বাংলাদেশ ম্যাগাজিন সম্পাদক প্রকাশক ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মো. সেলিম উদ্দিন নিজামীকে সদস্য, একুশে টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য জান্নাতুল ফেরদাউস নয়নকে সদস্য করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD