শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জে জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট --

সিরাজগঞ্জ জেলা রোভার জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপধ্যক্ষ, রোভার স্কাউট লিডার, সহকারী কমিশনার, যুগ্ম- সম্পাদকদেরকে নিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ১৬  মে, ২০২৬ খ্রি.)  সকাল ১০ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ,  শিক্ষক পরিষদের হলরুমে বাংলাদেশ স্কাউটস, রোভার  অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারব্যবস্থাপনায় দিনব্যাপী জেলা রোভারের জেলা মাল্টিপারপার্স  ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

শুরুতে  প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এঁর সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা রোভার এঁর কমিশনার মোঃ সামসুল হক ( এলটি),

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এঁর  কোষাধ্যক্ষ
প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লবে আত্মোৎসর্গকারী ৮ জন স্কাউটদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে রোভার স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব। এই স্কাউটিং কার্যক্রমকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট দলকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময়ে মাল্টিপারপাস ওয়ার্কশপে উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি মু. আবীদ রোকনী,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার মোঃ আব্দুল মতিন,  মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ( সংগঠন) মোঃ আবুল কাশেম আজাদ, বাংলাদেশ স্কাউটস, টাংগাইলে জেলা রোভারের সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন ( এ. এলটি),  সিরাজগঞ্জ জেলা  রোভারেের রোভার লিডার মোঃ মহসিন আলী,ইউনিট লিডার প্রতিনিধি হাদিসুর রহমান,
হিলফুল ফুযুল  মুক্ত রোভার  দলের (আর এস এল) সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট,   মোঃ তুহিন সেখ,
সহ ইসলামিয়া সরকারি কলেজে রোভার স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন

ঊল্লেখ্য,অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা রোভার জেলার ২০২৬ ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সহ ওয়ার্কশপে গৃহিত সুপারিশমালা ও ঘোষণাপত্র তৈরি করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD