বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩
ফাইল ছবি

ফরিদপুর

স্পিডবোট ডুবে এক নারী নিহত, আহত ৮

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট ডুবে দূর্গা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও আটজন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চরভদ্রাসনের গোপালপুর ঘাট হতে একটি স্পিডবোট ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে যাওয়া পথে এ ঘটনা ঘটে।

নিহত দূর্গা রানী উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্রাসন গোপালপুর ঘাট হতে ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। বোটটি মৈনুট ঘাটের কাছাকাছি যাওয়ার পূর্বে প্রচণ্ড ঢেউয়ের তোরে তলা ফেটে গিয়ে ডুবে যায়। যাত্রীরা বোটটি ভাসমান অবস্থায় প্রায় এক ঘণ্টা ধরে রাখে। পরে খবর পেয়ে অন্যান্য স্পীডবোড গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। এদের মধ্যে দূর্গারানীকে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ননী গোপাল হালদার জানান, দূর্গা রানীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD