রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

মন্ত্রীসভা

স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের গুঞ্জন!

বিশেষ প্রতিনিধি

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্ম -পর্যালোচনা চলছে গভীরভাবে। কে কোথায় কেমন করেছে তা নিয়ে চলছে গভীর পর্যবেক্ষণ। সরকারের কয়েকটি মন্ত্রিসভায় পরিবর্তন এবং নতুন মুখ আসতে পারে বলে ব্যাপক গুঞ্জন উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে- বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ- ৬ আসন থেকে নির্বাচিত ডাক্তার এম এম মুহিত কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হতে পারে।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, (প্রতিমন্ত্রী মর্যাদা) মাহ্দী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে ব্যাপক গুঞ্জন উঠেছে। যিনি বর্তমানে কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও চাঁদপুর থেকে নির্বাচিত চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন মানিককেও মন্ত্রিসভায়  আনা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD