সোমবার | ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

বিশেষ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি’র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরবর্তীতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এদিন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্হতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD