শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ মজিদ,
পৌর বিএনপি’র ১নং সদস্য শামসুজ্জামান বিপ্লব, আটোয়ারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাহানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে ইফতার মাহফিলের পূর্বে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৯ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৮ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দুটি ভবনের ফলক উন্মোচন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, উপজেলা প্রকৌশলী ফয়সালসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD