শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি; রেজাউল করিম

মো. রবিউস সানি আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বাংলাদেশ- মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অতিক্রম করতে পারবে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি রাজনীতি না করে কোন আমলারা দুর্নীতি করতে পারবে না। জামায়াতে ইসলামীর আজকের যুদ্ধ হচ্ছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।

শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে ৫ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর উপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না।

কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।

কলেজ শিবিরের সেক্রেটারী মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD