মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইটি গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

স্টাফ রিপোর্টার

পর্দা নামলো ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ২টি গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে ১০টি গোল করেছেন তিনি।

আসরের সেমিফাইনাল পর্যন্ত মেসি এবং এমবাপ্পে দুইজনেরই গোল সংখ্যা ছিল ৮টি। তবে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২ গোল করলে এমবাপের গোল সংখ্যা দাঁড়ায় ১০-এ।

অন্যদিকে মেসি ফাইনালে কোনো গোল করতে না পারায় গোল্ডেন বুট জেতা নিশ্চিত হয় এমবাপ্পের। এর আগে, ২০২২ কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। ফলে টানা দুই আসরে এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

এর মধ্য দিয়ে ২০২২ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে, যা ফুটবল ইতিহাসে প্রথম। পাশাপাশি মোট ২২টি গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন এ ফরাসি তারকা।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD