শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

ইরানের নিরাপত্তা প্রধান গোলামরেজা নিহতের দাবি ইসরায়েলের

স্টাফ রিপোর্টার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর অধীনস্থ আধাসামরিক ইউনিট বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার রাতে চালানো এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সোলাইমানির মৃত্যু ইরানের সামরিক ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ কাঠামোর জন্য বড় ধাক্কা।

একই সঙ্গে ইরানি সামরিক নেতৃত্বের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তেল আবিব।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাসিজ ফোর্স প্রধানের মৃত্যুতে বাহিনীটির নিয়ন্ত্রণ কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং সম্ভাব্য বিদ্রোহ দমনে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এ কারণে শুরু থেকেই বাসিজসহ ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: আল জাজিরা, এপি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD