রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরানের সাথে শান্তি আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তান

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমস্যা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে তেহরানের সাথে পাকিস্তানের আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার (২৩ মে) ইরানের রাজধানী তেহরানে দেশটির শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সাথে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিপাক্ষিক এই সফরে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচীর সাথে পৃথক ও যৌথ বৈঠক করেন। পাকিস্তানের সেনাপ্রধানের এই ঝটিকা সফর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার (ব্যাক-চ্যানেল কূটনীতি) গতি এবং মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈঠকগুলোতে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও যুদ্ধবিরতি ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হলেও নিজেদের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। আলোচনার টেবিলে বসার বিষয়ে আগ্রহ দেখানোর পাশাপাশি ইরানি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কূটনীতির পথ খোলা থাকলেও যেকোনো ধরনের বহিরাগত আগ্রাসন বা হামলা মোকাবেলায় তেহরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD