শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

ঈদযাত্রায় টিকিট কিনতে ৩৭ লাখ চেষ্টা করলেও পেয়েছে ৩৬ হাজার: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন, তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

রেলমন্ত্রী বলেন, ৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে ঈদের ১০ দিন আগের টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। যাত্রীরা সেই টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

শেখ রবিউল আলম বলেন, এখন পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোই নির্ধারিত সময়েই ছেড়েছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। অনেক যাত্রী সন্তুষ্টি প্রকাশ করলেও কেউ কেউ সেবার মান ধরে রাখা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে যে রেলের সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তা আরও উন্নত করা হবে।

তিনি বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মিটার গেজ লাইনে ১২৪টি এবং ব্রড গেজ লাইনে আরও ১৪টির মতো কোচ যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে রেলের। এছাড়া যাত্রার শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে ওঠার প্রবণতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD