বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ০২ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে বিচারক ০২ জনকে ০২ (দুই) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন-১। মোঃ সুমন(৩৫)
২।মোঃ পলাশ (৪৩)
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।









