বোর্ড ক্লাব, নায়িকা পরিমনি, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন এবং ফরিদপুরের আলোচিত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের পুত্র খন্দকার মাশরুর হোসেন এই সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়া এখন মোটামুটি সরগরম। চিত্রনায়িকা পরিমনির কয়টা বিয়ে হয়েছে এখন পর্যন্ত সেটা কেউই ঠিকমতো বলতে পারে না, এমনকি এখনো তিনি স্বামী ছাড়া।
নায়িকা পরিমনিকে মাশরুর নামে একজন একটি ৩ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন এটি মিডিয়ায় এসেছে,কিন্তু কে এই মাশরুর? সেটা ঠিক মত যাচাই-বাছাই না করেই অনেকগুলো মিডিয়া সংবাদ প্রচার করেছে পরীমনির গাড়ি কিনে দিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন।
অনুসন্ধানে জানা গেছে- সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন অত্যন্ত ভদ্র এবং ব্যাংকিং সেক্টরে একজন স্বনামধন্য ও প্রতিষ্ঠিত ব্যক্তি। বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা’র সাথে কথা বললে তিনি বলেন -আমাদের এমডি স্যার এসব বিষয়ে কিছুই জানেন না এমনকি উনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না আর গাড়ি কিনে দেবার তো কোন প্রশ্নই আসে না ।
বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেছে, যে ব্যক্তি নায়িকা পরীমনিকে দামি গাড়ি কিনে দিয়েছেন তিনি ফরিদপুরের আলোচিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের পুত্র খন্দকার মাসরুর হোসেন। বর্তমানে তিনি প্রবাসী।









