রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শহিদুল হাসান

একজন নিবেদিত প্রাণ ও সাদা মনের মানুষ শহিদুল হাসান

বিশেষ প্রতিনিধি

এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল হাসান ১৯৭৫ সালে তৎকালীন চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয় (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (IWTA) তে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর ১৯৭৭ সালে ফরিদপুরে স্থানীয় সরকার বিভাগের পূর্ত কর্মসূচী’র (এলজিইডি এর পূর্বসূরী) নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন।

জনাব শহিদুল হাসান এরপর ১৯৮৯ সালে ঢাকা জেলার স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯০ সালে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর সদর দপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগ দেন। তারপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ১৯৯৯ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ২০০০ সালের ডিসেম্বরে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৮ সালের আগস্ট মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে অবসর নেন।

বিশিষ্ট এই প্রকৌশলী আমেরিকা ও ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। চাকরি জীবনে তিনি প্রশিক্ষণ সহ নানা প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন।

এক কন্যা সন্তানের জনক প্রকৌশলী মো: শহিদুল হাসান অবসর জীবনে বিভিন্ন জনকল্যাণমূলক এবং সমাজসেবামূলক ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছেন।

তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল- প্রকৌশলী শহিদুল হাসান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালনা পরিষদের যুগ্ম কোষাধ্যক্ষ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালিত রিহ্যাবিলিটেশন এবং কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী আরবিটিসির পরিচালনা পরিষদের অডিট কমিটির চেয়ারম্যান, ইব্রাহীম কার্ডিয়াফ হসপিটাল রিসার্চ ইন্সিটিটিউশন পরিচালনা পরিষদের সদস্য, ইন্সিটিটিউশন অব হেলথ সাইন্স দারুস সালাম, মিরপুর এর পরিচালনা পরিষদের সদস্য, বাংলাদেশ ওয়াটার পার্টনাশীপ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, ফরিদপুরে অবস্থিত এতিম এবং ছিন্নমূল ছেলে-মেয়েদের লালন-পালন এবং তাদের কারিগরি এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত করার প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিস মিশনের পরচিালনা পরিষদের আজীবন সভাপতি, বিএনএসবি জহুরুল হক চক্ষু হসপিটালের পরিচালনা পরিষদের ট্রাস্টি বোর্ডের সভাপতি সহ অসংখ্য স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানের সাথে নিবেদিতভাবে কাজ করে চলেছেন। তিনি একজন আলোকিত মানুষ এবং ফরিদপুরের কৃতি সন্তান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD