বৃহস্পতিবার | ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি:

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)—২০২৬ এর ১৪৫ সদস্য বিশিষ্ট একটি
প্রতিনিধি দল আজ বুধবার (০১ জুলাই ২০২৬) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক—বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া,সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান,কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া।
এনডিসি প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দতাদের স্বাগত জানান। এরপর এনডিসি প্রতিনিধি দলের পরিদর্শন উপলক্ষে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ব্রির মহাপরিচালক। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জন বিষয়ে সচিত্র উপস্থাপনার মাধ্যমে অবহিত করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। এরপর ব্রির কর্মকর্তা ও পরিদর্শন দলের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিদর্শন দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের
হাতে ব্রির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এনডিসি প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব ও জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলের সদস্যবৃন্দ ব্রির নানা সাফল্য ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD