রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

কালুখালী

কালুখালীর কওমী মাদরাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ

শহিদুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার আশরাফুল উলুম কওমী মাদরাসা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার সকাল সারে ৬ টায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীর নাম আকরাম হোসেন(১৩)।

সে কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আকরামের মা ফেরদৌসী খাতুন জানান, ৭ দিন আগে সে পুত্রকে আশরাফুল উলুম কওমী মাদরাসার হোস্টেলে রেখে আসে। আজ (শনিবার) দুপুরে মাদরাসার অধ্যক্ষ আশরাফ আলী ফোনে জানিয়েছেন আকরামকে খুজে পাওয়া যাচ্ছে না। তিনি দুপুরেই এ ব্যাপারে কালুখালী থানায় একটি জিডি করেন।

আশরাফুল উলুম কওমী মাদরাসা অধ্যক্ষ আশরাফ আলী জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেছি সকালে আকরাম মাদরাসা থেকে বের হয়ে যায়। তাকে খোঁজা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD