রবিবার | ২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩

রংপুর

গাইবান্ধা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার।

ব্যুরো চীফ

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় কিশামত শেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায়  আরবি লেখাপড়া করে। ভিকটিম বিদ্যালয়ে  যাতায়াতের সময় ধৃত আসামি মেহেদুল ইসলাম (১৯) প্রেম নিবেদনসহ ভিকটিমকে উত্যক্ত করতো। ভুক্তভোগী ঐ ছাত্রী আসামির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পিতা মাতাকে জানায়। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাবা মাকে বিষয়টি জানালে তারা ক্ষুব্ধ হয়। গত ০৬ জুন, ২০২৬ তারিখ ঐ ছাত্রী সকাল ০৮.০০ ঘটিকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় গাইবান্ধার জেলার সাদুল্লাপুর থানাধীন দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা মৌজাস্থ আঃ রাজ্জাক মিয়ার ফার্নিচারের দোকানের সামনে রাস্তার ওপর থেকে ধৃত আসামি  অন্যান্য আসামিদের সহায়তায় অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এই ঘটনায় পরবর্তীতে গত ১২ জুন, ২০২৬ তারিখ ভিকটিমের মা বাদী হয়ে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৮)। মামলা দায়ের করার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে ।  এরই ধারাবাহিকতায়, ০১ আগস্ট, ২০২৬ তারিখ রাত ০৯.২৫ ঘটিকায় র‌্যাব-১৩,  সিপিসি-৩, গাইবান্ধা এবং সিপিএসসি, র‌্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯), পিতা- শহিদুল ইসলাম, সাং-বল্লমঝাড়, থানা ও জেলা-গাইবান্ধা’কে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা হতে গ্রেফতারসহ অত্র মামলার অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD