বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩
ফাইলি ছবি

তারেক রহমান

‘গুপ্ত স্বৈরাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে’

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গুপ্ত স্বৈরাচার থেকে দেশ ও দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। আজ আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটি হচ্ছে, বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হতে হবে। আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যদি সবাই আজ ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পর যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, ২০০৮ সালের তথাকথিত নির্বাচন দিয়ে, ওয়ান-ইলেভেনের ফলে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে বলা যায় না, আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশ স্বাধীনের পর এক স্বৈরাচার দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। পরবর্তী সময়ে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল। একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তী সময়ে আবার স্বৈরাচার এসেছে। জনগণ আন্দোলন করে, যুদ্ধ করে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছর আরেক স্বৈরাচার চেপে বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতাড়িত করেছে জনগণ। কাজেই জনগণের চাওয়া অনুযায়ী আমাদের চলতে হবে।’

দীর্ঘ ১৬ বছর পর আজ শুক্রবার নগরীর টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টা ২৫ মিনিটে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুরে থেকে দলে দলে আসতে থাকেন নেতা-কর্মীরা। বেলা আড়াইটার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ (বুলু)।উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাকারিয়া তাহেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, আমিন-উর-রশিদ (ইয়াছিন), কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান ভূঁইয়া।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD