রাজধানীর চকবাজারে ১৯ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম–আকিল আহমেদ ওরফে বান্টি।
বৃহস্পতিবার বিকালে ডিবির মিরপুর বিভাগের একটা দল চকবাজার থানাধীন রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সোনাহর আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিনের নজরদারীর পর গতকাল চকবাজার থানাধীন রহমতগঞ্জ মধ্য মসজিদের পাশের একটি বাসা থেকে ১৯ কেজি গাঁজাসহ বন্টিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাহর আলী জানান, বান্টির বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে বান্টি মিরপুরের নিজ বাসায় অবস্থান না করে চকবাজার থেকে মিরপুর এলাকার বিভিন্ন স্পটে মাদক দ্রব্য সরবরাহ করতো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









