বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

হারুন অর রশিদ এম পি, রাজবাড়ী -২

জন্মদিনে এমপি হারুনের আবেগঘন পোস্ট, সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত

বিশেষ প্রতিনিধি

আলহামদুলিল্লাহ ||

আজ আমার জীবনের আরেকটি বছর পূর্ণ হলো, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজও আপনাদের সেবা করার সুযোগ পাচ্ছি এ জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি।

আমার এই পথচলায় যারা সবসময় পাশে থেকেছেন, দোয়া করেছেন, ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন কিংবা গঠনমূলক পরামর্শ দিয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই, রাজবাড়ী-২ আসনের প্রতিটি মানুষ আমার আপনজন, দল-মত, ধনী-গরিব নির্বিশেষে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনেই আমি সবসময় সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।

আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা আমাকে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবসেবার পথে অটল রাখেন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার চলার শক্তি।সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD