ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে মোঃ হাবিবুর রহমান (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান সাহারপার গ্রামের মোঃ বাবুল মিয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাবিবুর মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









