মঙ্গলবার | ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩

নান্দিনা বাজারে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: নকল পণ্য ও তেল মজুদে জরিমানা

এমদাদুল হক, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে ভেজাল ও নকল পণ্য এবং সয়াবিন তেল মজুদবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১৪। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে এবং র‍্যাব-১৪ সিপিসি-১ এর সেক্টর কমান্ডার মেজর লাবিদের তত্ত্বাবধানে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নান্দিনা বাজারের হাজী ফরহাদ স্টোরে বিপুল পরিমাণ নকল সোনালী ও রসিদা  বিড়ি, সিটি ব্ল্যাক সিগারেট ও সয়াবিন তেল মজুদ রাখা ও কৃত্তিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার   প্রমাণ পাওয়া যায়।  এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
একই অভিযানে ‘মাসুদ মসলা’ নামের অপর একটি প্রতিষ্ঠানেও অনিয়মের প্রমাণ মেলায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD